…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ দপ্তরে অবরুদ্ধ, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ দপ্তরে অবরুদ্ধ, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান
ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামোয় বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে দপ্তরে অবরুদ্ধ রাখা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য তাঁর দপ্তরে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন।

এদিকে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিকেল তিনটার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ ঘোষণা করেন। প্রধান ফটক বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়। কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাঁদের দাবি, সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে।

বক্তারা বলেন, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা।

মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন এবং সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।

বিকেলে উপাচার্যের দপ্তরে গিয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সাক্ষাৎ দেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, ৯৮৮ পুনর্বহাল কর্মীর দাবি নিয়ে অচলাবস্থা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন…

১৪ ঘণ্টা পর মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিন দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়
শিক্ষা

১৪ ঘণ্টা পর মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিন দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুর থেকে…

৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা বসল রাত ১০টায়
শিক্ষা

৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা বসল রাত ১০টায়

আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জরুরি স…

শিক্ষা

বাউবির এইচএসসি ফল প্রকাশ: পাস ৬৪.৭৫ শতাংশ, উত্তীর্ণ ১০ হাজার ৫০৩ জন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।…