…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা বসল রাত ১০টায়

নিজস্ব প্রতিবেদক
৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা বসল রাত ১০টায়
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এই সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হবে।

পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা। এসব দাবিতে সোমবার সকাল ১০টার দিকে তাঁরা উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন।

রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য তাঁর কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। এরপর রাত ১০টায় উপাচার্য দপ্তরেই জরুরি সিন্ডিকেট সভা বসে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, ৯৮৮ পুনর্বহাল কর্মীর দাবি নিয়ে অচলাবস্থা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন…

১৪ ঘণ্টা পর মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিন দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়
শিক্ষা

১৪ ঘণ্টা পর মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিন দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুর থেকে…

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ দপ্তরে অবরুদ্ধ, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান
শিক্ষা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ দপ্তরে অবরুদ্ধ, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামোয় বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববি…

শিক্ষা

বাউবির এইচএসসি ফল প্রকাশ: পাস ৬৪.৭৫ শতাংশ, উত্তীর্ণ ১০ হাজার ৫০৩ জন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।…