…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

জলাবদ্ধতা ও ডেঙ্গু ঠেকাতে ঢাকার ২২ খাল নিজস্ব অর্থে খনন করবে ডিএসসিসি, কোনাপাড়া-কদমতলায় শুরু কাজ

নিজস্ব প্রতিবেদক

নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গু প্রতিরোধে নিজস্ব অর্থায়নে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির অধিক্ষেত্রভুক্ত ২৬টি খালের মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার ১৬ নভেম্বর ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩) পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও তদারকি করেন।

ডিএসসিসি সূত্র জানায়, কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৭২০ কিলোমিটার এবং গড় প্রস্থ ১২ ফুট।

প্রায় দুই মাসের এ কর্মসূচিতে খাল থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে ডিএসসিসি।

ডিএসসিসির অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি নিজস্ব অর্থায়নে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি করপোরেশন খাল খনন ও পরিষ্কারের কাজ যথাযথভাবে করছে কি না, স্থানীয় বাসিন্দাদের তা তদারকি করতে হবে। কাজে কোনো গাফিলতি দেখা গেলে কর্তৃপক্ষকে জানাতে হবে।

অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।

প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও দখলমুক্ত করার পর যাতে কেউ পুনরায় অবৈধভাবে দখল করতে না পারে এবং খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরা ভোগ করেন, তেমনি এর কুফলও প্রথমে তাদেরই ভোগ করতে হয়। তাই সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

আবদুস সালাম সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং খাল খনন কাজে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করলে দ্রুতই ঢাকা মহানগরীর সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাগরিকরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

সকালে কুয়াশায় ঢাকা রাজধানী, সিলেটে সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি; আকভানের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ

সকালে কুয়াশায় ঢাকা রাজধানী, সিলেটে সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি; আকভানের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

কার্তিক বিদায় নিয়ে এখন চলছে অগ্রহায়ণ মাস। দেশের অন্যান্য অঞ্চলে শীতের দেখা কিছুটা মিললেও রাজধানী ঢাকায় তেমনটি ছিল না। তবে মঙ্গলবার সকালে ঢাকার আকা…

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি
আবহাওয়া ও পরিবেশ

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদ…

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি

বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গ আইনি অধিকার পেয়েছে। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।…

আবহাওয়া ও পরিবেশ

আজ রাতে আকাশে লিওনিড উল্কাবৃষ্টির চূড়া, ঘণ্টায় দেখা যেতে পারে প্রায় ১৫টি উল্কা

বছরের দ্রুততম উল্কাগুলোর কয়েকটি ফিরে আসছে এ সপ্তাহে। লিওনিড উল্কাবৃষ্টি চূড়ায় পৌঁছাবে ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে।…