…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

সকালে কুয়াশায় ঢাকা রাজধানী, সিলেটে সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি; আকভানের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
সকালে কুয়াশায় ঢাকা রাজধানী, সিলেটে সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি; আকভানের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

কার্তিক বিদায় নিয়ে এখন চলছে অগ্রহায়ণ মাস। দেশের অন্যান্য অঞ্চলে শীতের দেখা কিছুটা মিললেও রাজধানী ঢাকায় তেমনটি ছিল না। তবে মঙ্গলবার সকালে ঢাকার আকাশ ছিল হালকা কুয়াশাচ্ছন্ন।

যেসব এলাকায় গাছপালা বেশি, সেসব এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি ছিল। ভোরবেলা হাতিরঝিলসহ অনেক এলাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

রাজধানী ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

অগ্রহায়ণের প্রথম দিকে বাতাসে শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে এবং ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। তবে ঢাকার বাতাসের অবস্থা খুব অস্বাস্থ্যকর থাকায় কুয়াশা না ধোঁয়াশা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা এবং বাতাস অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

জলাবদ্ধতা ও ডেঙ্গু ঠেকাতে ঢাকার ২২ খাল নিজস্ব অর্থে খনন করবে ডিএসসিসি, কোনাপাড়া-কদমতলায় শুরু কাজ

নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গু প্রতিরোধে নিজস্ব অর্থায়নে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু…

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি
আবহাওয়া ও পরিবেশ

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদ…

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি

বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গ আইনি অধিকার পেয়েছে। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।…

আবহাওয়া ও পরিবেশ

আজ রাতে আকাশে লিওনিড উল্কাবৃষ্টির চূড়া, ঘণ্টায় দেখা যেতে পারে প্রায় ১৫টি উল্কা

বছরের দ্রুততম উল্কাগুলোর কয়েকটি ফিরে আসছে এ সপ্তাহে। লিওনিড উল্কাবৃষ্টি চূড়ায় পৌঁছাবে ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে।…