…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে ধরা দুজন পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে ধরা দুজন পাঁচ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল (২৯) ও তাঁর সহযোগী সুকুমার হালদার (২৮)।

গ্রেপ্তার দুই আসামিকে সোমবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে।

এ সময় দায়িত্বরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

আইন ও অপরাধ

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাতার মারধরে শ্বশুর মোতালেব হোসেন নিহত

যশোরের চৌগাছায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাতার মেহগনির ডালের আঘাতে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার না…

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত
আইন ও অপরাধ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্ল…