…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

এ সময় তাঁদের কাছ থেকে মশাল, ককটেল, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাসির উদ্দিন রামপুরা ২৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সদস্য এবং মো. রাজু একই ওয়ার্ডের শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশের তথ্যে আরও বলা হয়েছে, বেলাল আহমেদ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

আইন ও অপরাধ

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাতার মারধরে শ্বশুর মোতালেব হোসেন নিহত

যশোরের চৌগাছায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাতার মেহগনির ডালের আঘাতে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার না…

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত
আইন ও অপরাধ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্ল…