…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আনোয়ারায় মেয়েকে গলায় ছুরি ধরে আটকে রাখলেন বাবা, টিনের বেড়া কেটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আনোয়ারায় মেয়েকে গলায় ছুরি ধরে আটকে রাখলেন বাবা, টিনের বেড়া কেটে উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছয় বছরের মেয়েকে গলায় ছুরি ধরে ঘরের ভেতরে আটকে রাখেন তার বাবা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের টিনের বেড়া কেটে শিশুটিকে উদ্ধার করে। বাবাকেও অক্ষত অবস্থায় বাইরে নিয়ে আসা হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার আনোয়ারা উপজেলায়। সকাল ৯টা থেকে ঘরের ভেতরে মেয়েকে আটকে রাখেন বাবা; সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঘর থেকে বাবা-মেয়েকে বের করে আনা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিশুটির বাবা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা এবং পেশায় সিএনজি অটোরিকশার চালক। শিশুটির মা একটি পোশাক কারখানায় চাকরি করেন। পরিবারটি আনোয়ারা উপজেলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে।

প্রতিবেশীরা জানান, সোমবার সকালে শিশুটির মা পোশাক কারখানায় চলে যান। এ সময় বাবা শিশুটিকে নিয়ে ঘরের ভেতরে নিজেকে আটকে রাখেন এবং দরজায় সিটকিনি লাগিয়ে ভেতরে বসে থাকেন।

বের হতে না পেরে দুপুরের দিকে শিশুটি কান্নাকাটি শুরু করে। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে তার বাবা ছুরি নিয়ে ভয় দেখাতে থাকেন। একপর্যায়ে শিশুটির গলায় ছুরি ধরে রেখে সবাইকে সরে যেতে বলেন তিনি।

বিকেলে শিশুটির মা ঘরে ফেরার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের দল ঘটনাস্থলে আসে।

এরপর বসতঘরের এক পাশের টিনের বেড়া কেটে ভেতরে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। বাবা-মেয়ে দুজনকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ২০২৩ সাল থেকে মানসিক রোগে ভুগছেন। হঠাৎ ওষুধ সেবন বন্ধ করায় চার মাস ধরে তিনি অস্বাভাবিক আচরণ করে আসছেন বলে পরিবার জানিয়েছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবদুল্লাহ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বসতঘরের পাশে থাকা টিনের বেড়া কেটে বাবা-মেয়েকে উদ্ধার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী
আইন ও অপরাধ

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. লিটন মিয়া (২৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গ…

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন কারাগারে, রায় ৩০ নভেম্বর
আইন ও অপরাধ

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন কারাগারে, রায় ৩০ নভেম্বর

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক অতির…

চট্টগ্রামে একে খান মোড়ে ওয়েবিলের নামে চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক
আইন ও অপরাধ

চট্টগ্রামে একে খান মোড়ে ওয়েবিলের নামে চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় ওয়েবিলের নামে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক গাড়িচালক ও তাঁর বন্ধুকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত…

রাজশাহীতে বাসের ফলের কার্টন থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার, চেকপোস্টের আগেই পালালেন যাত্রী
আইন ও অপরাধ

রাজশাহীতে বাসের ফলের কার্টন থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার, চেকপোস্টের আগেই পালালেন যাত্রী

রাজশাহী নগরের শাহমখদুম থানার সিটিহাট বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে …