…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী

নিজস্ব প্রতিবেদক
চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. লিটন মিয়া (২৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন লিটন মিয়া। পথে আমানগন্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যান তাঁর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই লিটন মিয়ার মৃত্যু হয় এবং দুই যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, সিএনজিচালককে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাসকে, দুই বছর পর স্থানান্তর

চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর ক…

কুমিল্লার সুয়াগাজীতে ট্রাক আটকে চার লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে জিডি
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজীতে ট্রাক আটকে চার লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে জিডি

কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনে কাঠবাহী ট্রাক আটকে চার লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক বন কর্মকর্তা ও দুই গার্ডের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় …

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক
আইন ও অপরাধ

কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নারীর ব…