…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজীতে ট্রাক আটকে চার লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সুয়াগাজীতে ট্রাক আটকে চার লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে জিডি
ছবি: সংগৃহীত

কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনে কাঠবাহী ট্রাক আটকে চার লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক বন কর্মকর্তা ও দুই গার্ডের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গত ১৫ নভেম্বর জিডিটি করেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার কাঠ ব্যবসায়ী মো. সিরাজ দৌলা।

জিডিতে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলমকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল হালিম।

মো. সিরাজ দৌলা বলেন, গত ৫ অক্টোবর সুয়াগাজী চেক স্টেশনে তাঁর কাঠবাহী গাড়ি আটকে তল্লাশির নামে চার লাখ টাকা নেওয়া হয়। আমেনা ফেরদৌস নামে এক ব্যক্তির ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার পর গাড়িটি ছেড়ে দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।

সিরাজ দৌলা আরও বলেন, আমেনা বেগমকে তিনি চেনেন না। তাঁর কাছ থেকে আমেনা বেগমের নামে তিনটি স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর ভাষ্য, গত ৫ অক্টোবর সকালে তিনি চট্টগ্রাম থেকে এক ট্রাক কাঠ নিয়ে কুমিল্লা হয়ে ঢাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে সুয়াগাজী অতিক্রমের সময় তাঁর ট্রাকটি থামানো হয় এবং টাকা চাওয়া হয়। দর-কষাকষির একপর্যায়ে মো. নাজমুল হাসানের সঙ্গে চার লাখ টাকায় দফারফা হয়। সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখায় আমেনা ফেরদৌসের হিসাবে চার লাখ টাকা জমা দেন তিনি।

ব্যাংক হিসাববিবরণীতে দেখা যায়, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১০ দিনে ওই হিসাবে ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে। গত ৫ অক্টোবর সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ওই হিসাবে চার লাখ টাকা জমার তথ্যও পাওয়া গেছে। হিসাববিবরণী অনুযায়ী, ওই কয়েক দিনে হিসাবে আরও ১৫ লাখ টাকা জমা হয়েছে। সংশ্লিষ্টরা এই লেনদেনকে অস্বাভাবিক বলছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসান, গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলম মহাসড়কে কাঠবাহী গাড়ি ধরতে ব্যক্তিগত গাড়িও ব্যবহার করেন। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবাহী ট্রাক আটকে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে ট্রাক ও মালামাল আটকে রাখা হয়। ভোগান্তির আশঙ্কায় ব্যবসায়ীরা টাকা দিয়ে রেহাই পান বলেও তাঁরা দাবি করেন।

মুঠোফোনে আমেনা বেগম বলেন, তিনি একজন গৃহিণী। এরপর তিনি আর কোনো কথা না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখার ব্যবস্থাপক রাকিব উদ্দিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

মো. নাজমুল হাসান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তাঁর স্ত্রী খুব অসুস্থ বলেও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী
আইন ও অপরাধ

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে চালক লিটন মিয়া নিহত, আহত দুই যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. লিটন মিয়া (২৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গ…

কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক
আইন ও অপরাধ

কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নারীর ব…

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন কারাগারে, রায় ৩০ নভেম্বর
আইন ও অপরাধ

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন কারাগারে, রায় ৩০ নভেম্বর

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক অতির…

আনোয়ারায় মেয়েকে গলায় ছুরি ধরে আটকে রাখলেন বাবা, টিনের বেড়া কেটে উদ্ধার
আইন ও অপরাধ

আনোয়ারায় মেয়েকে গলায় ছুরি ধরে আটকে রাখলেন বাবা, টিনের বেড়া কেটে উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছয় বছরের মেয়েকে গলায় ছুরি ধরে ঘরের ভেতরে আটকে রাখেন তার বাবা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌ…