…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেক শ্রমিকদের কর্মবিরতিতে কয়েক ঘণ্টা ব্যাহত কনটেইনার ওঠানামা, পরে কাজে ফেরা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেক শ্রমিকদের কর্মবিরতিতে কয়েক ঘণ্টা ব্যাহত কনটেইনার ওঠানামা, পরে কাজে ফেরা
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন তাঁরা। এতে কয়েক ঘণ্টা ব্যাহত হয় বন্দরের কনটেইনার ওঠানামার কার্যক্রম।

সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে এনসিটি ও সিসিটির শত শত শ্রমিক অংশ নেন। তাঁদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। টার্মিনালের ক্রেন বন্ধ থাকায় জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে গ্র্যাচুইটি, বিভিন্ন ভাতা ও বকেয়া পাওনা পরিশোধসহ মোট পাঁচ দফা দাবি রয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, দীর্ঘদিনের চাকরিসংক্রান্ত পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে তাঁরা অনিশ্চয়তায় রয়েছেন। এসব পাওনা নিশ্চিত করার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তাঁরা কর্মবিরতিতে নেমেছেন। বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়া চললেও শ্রমিকদের এসব দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।

তথ্য অনুযায়ী, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে।

অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। নভেম্বরের প্রথম সপ্তাহে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন পরিচালনার ব্যবস্থা নিয়ে প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, শ্রমিকেরা সকালে আন্দোলন করেছেন। কয়েক ঘণ্টা কর্মসূচি পালনের পর তাঁরা কাজে ফিরে গেছেন। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরের দুই প্রধান টার্মিনালে কাজ বন্ধ, ছয় জাহাজে ওঠানামা থমকে

গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে লেনদেন ৭৯৮ কোটি টাকা, প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৬ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন সত্ত্বেও প্রধান মূল্যসূ…

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…