…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরের দুই প্রধান টার্মিনালে কাজ বন্ধ, ছয় জাহাজে ওঠানামা থমকে

নিজস্ব প্রতিবেদক

গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় প্রথম পালা থেকে টার্মিনাল দুটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কাজ বন্ধ থাকা টার্মিনাল দুটি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)। বন্দর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশই এই দুই টার্মিনালে ওঠানো-নামানো হয়েছে।

কাগজে-কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে টার্মিনালটির মূল পরিচালন কার্যক্রম পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিসিটির পরিচালনার দায়িত্বেও রয়েছে একই প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।

এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি হস্তান্তরের কথা রয়েছে। সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বন্দর সূত্রে জানা গেছে।

এই পরিস্থিতিতে টার্মিনাল দুটিতে এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একজন শ্রমিক জানান, টার্মিনাল দুটিতে কর্মরত শ্রমিকেরা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ নানা আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন।

আর্থিক সুবিধা না পেয়ে শ্রমিকেরা মঙ্গলবার সকাল থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ করে দেন। শ্রমিকদের এই কর্মসূচির কারণে টার্মিনালে ছয়টি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ রয়েছে। একইভাবে টার্মিনালের অন্য কার্যক্রমেও অচলাবস্থা চলছে।

বন্দরের একজন কর্মকর্তা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেক শ্রমিকদের কর্মবিরতিতে কয়েক ঘণ্টা ব্যাহত কনটেইনার ওঠানামা, পরে কাজে ফেরা
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেক শ্রমিকদের কর্মবিরতিতে কয়েক ঘণ্টা ব্যাহত কনটেইনার ওঠানামা, পরে কাজে ফেরা

বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকে…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে লেনদেন ৭৯৮ কোটি টাকা, প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৬ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন সত্ত্বেও প্রধান মূল্যসূ…

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…