…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের মারধরে মা মিনারা বেগমের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলা পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে কামরুল হাসান (৪০) পলাতক রয়েছেন। নিহত মিনারা বেগম ওই গ্রামের প্রয়াত শিহাব উদ্দিনের স্ত্রী। শিহাব উদ্দিন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

অভিযুক্ত কামরুল হাসান ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে শিহাব উদ্দিন তাঁর মেয়ে শাহানারা বেগম চায়নাকে ৫০ শতক এবং স্ত্রী মিনারা বেগমকে ৩০ শতক জমি সাব-কবলা দলিলের মাধ্যমে লিখে দেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন কামরুল ও তাঁর স্ত্রী নিলুফা বেগম।

জমি নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটত বলে পরিবার সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় জমি নিয়ে আবারও কথা-কাটাকাটির একপর্যায়ে মিনারা বেগমকে কিল-ঘুষি মারেন ছেলে কামরুল। পরে ঘরের দরজায় শিকল ঝুলিয়ে মা ও বোন শাহানারা বেগমকে অবরুদ্ধ করে রাখা হয়।

মিনারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর ভাই আলামিন গিয়ে তাঁদের উদ্ধার করেন। রাত ১২টার দিকে মিনারা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না বলেন, জমি লিখে দেওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর ভাই মাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ময়মনসিংহে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী মীম, বললেন আপাতত মামলা করবেন না
আইন ও অপরাধ

ময়মনসিংহে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী মীম, বললেন আপাতত মামলা করবেন না

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর হাসপাতালের লাশঘর থেকে ন…

আইন ও অপরাধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরের পর মিনারা আক্তারের মৃত্যু, দুজন পলাতক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের পর মিনারা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁ…

ময়মনসিংহে ৩২ ঘণ্টা ধরে হাসপাতালের লাশঘরে মেহেদীর মরদেহ, নিতে আসেননি স্বজনেরা
আইন ও অপরাধ

ময়মনসিংহে ৩২ ঘণ্টা ধরে হাসপাতালের লাশঘরে মেহেদীর মরদেহ, নিতে আসেননি স্বজনেরা

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩২ ঘণ্টা ধরে পড়ে আছে ময়মনসিংহ ম…

আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ; পুলিশের কাঁদানে গ্যাস

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।…