সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার
মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।
তিনি ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি এই দুই প্রতিষ্ঠানেরই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রসারে একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী কারখানা।
মো. নুরুল আফছার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সদস্য। তিনি একজন এমবিএ ডিগ্রিধারী।
৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় তিনি নিজ উদ্যোগ ও নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পখাতে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হন। এছাড়া তিনি নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ এবং শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫’ পুরস্কার পেয়েছেন।
তিনি ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’, কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’-এও ভূষিত হয়েছেন।
মো. নুরুল আফছার ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবের সদস্য। তিনি বিভিন্ন আর্থ-সামাজিক সংস্থার সঙ্গেও যুক্ত আছেন।


