…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কৃষকদের জন্য মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করল রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষিখাতের অবদান বিবেচনায় নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। কৃষকদের মাঝে ঋণ বিতরণ ও কৃষিঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে এই উদ্বোধন করা হয়।

কৃষি ও পল্লী ঋণ বিতরণ মাস উপলক্ষে কর্মসূচির আওতায় কয়েকটি বিশেষ স্কিমে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ করা হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ দেওয়া হবে।

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যেও ৭ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ বিতরণ করা হবে এই কর্মসূচির আওতায়।

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৪ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ দেওয়া হবে। পাশাপাশি ডাল, তৈলবীজ ও মসলা জাতীয় ফসল উৎপাদনে ৪ শতাংশ সুদে কৃষিঋণের পুনঃঅর্থায়ন ও সুদ ভর্তুকি স্কিমের আওতায়ও ঋণ বিতরণ করা হবে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. মইন উদ্দিন মাসুদ ও আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপক আব্দুল বারাকাতসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ
অর্থনীতি ও ব্যবসা

সতর্কবার্তা উপেক্ষা করে রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা চালিয়েছে ডয়চে ব্যাংক, ফাঁস হওয়া নথিতে প্রকাশ

জার্মানির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডয়চে ব্যাংক মুনাফার স্বার্থে রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল, যদিও কর্ম…

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস
অর্থনীতি ও ব্যবসা

প্রতি মাসে ভ্যাটের দাখিলপত্র জমার বিধান ফিরিয়ে সংশোধন বিল সংসদে পাস

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলের মাধ্যমে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ…

অর্থনীতি ও ব্যবসা

সাউথইস্ট ব্যাংকের শেয়ারহোল্ডার পরিচালক হলেন ইলেক্ট্রো মার্টের মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন।…

অর্থনীতি ও ব্যবসা

যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা, অংশ নিলেন ৬২ কর্মকর্তা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ১৪ নভেম্বর যশোরের একটি হোটেলে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (AML/CFT) বিষয়ক কর্মশালার আয়োজন করে। ব্য…