…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে এ রকম ইনফরমেশন আছে—আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

জামায়াতের এই নেতার দাবি, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় আগুন দেওয়া হবে, তা আগেই ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য আনা একটি প্রস্তাবের (সাধারণ) আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারের কাছেও এ বিষয়ে তথ্য থাকার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, পরিস্থিতি যদি বাস্তবে না ঘটে, তাহলে সেটি ভালো। তবে এ বিষয়ে সরকার ও সংসদের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা প্রয়োজন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিস্থিতি সম্পর্কে বক্তব্যের আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতার ঘটনায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করার বিষয়টি তাঁরা দেখেছেন। এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তিনি জানতে চান।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। আজ একটি থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় স্থাপনা ও জনবল সুরক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা সংসদকে জানাতে হবে বলে তিনি দাবি করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে আবারও গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক, নিরীহ আছেন; তাঁদেরকে রক্ষা করা সরকারের এবং আমাদের সকলের সামগ্রিক দায়িত্ব।’

নিজেকে ক্ষুদ্র চিকিৎসক উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এই বিষফোড়ার পুঁজ যখন রক্তে চলে যায়, তখন গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই পুঁজ রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।’

তিনি আরও বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসে না। সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা, মানুষের জীবন কেড়ে নেওয়া কিংবা ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়ে আর বসে থাকার সময় নেই; এসবের প্রতিকার করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা…

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …

রাজনীতি

পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব সংসদে

তৈরি পোশাকশিল্পের বিদ্যমান সংকট মোকাবিলায় সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনসহ সাত দফা প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান। জাতীয় সংস…