…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান

নিজস্ব প্রতিবেদক
ইরানের কেশম দ্বীপে কয়েক দফা হামলা যুক্তরাষ্ট্রের, আবাসিক এলাকায় ক্ষতি হয়নি বলছে তেহরান
ছবি: সংগৃহীত

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এসব হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

হরমোজগান প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপপ্রধান আহমদ নাফিসি জানান, কেশম দ্বীপের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে দ্বীপের কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, দ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার, জরুরি সেবা ও প্রশাসনিক সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কেশম শহরের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান স্থানীয় বাসিন্দারা। ইরানের সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পাশাপাশি দ্বীপটির আকাশে ধোঁয়াও দেখা গেছে। ইরনা জানিয়েছে, এদিন সেখানে অন্তত পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দ্বীপটির আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। এর আগে মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের মধ্যে দেশটিতে এটি তাদের তৃতীয় হামলা।

আইআরজিসির পরিচালিত সেপাহ নিউজ ওয়েবসাইটে বলা হয়, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে তাদের যুদ্ধ ড্রোন।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের বিস্তার আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের ওপরও প্রভাব ফেলতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি
আন্তর্জাতিক

মঙ্গলে ‘আলুর চিপস’ আকৃতির রহস্যময় গঠন খতিয়ে দেখছে নাসার কিউরিওসিটি

মঙ্গল গ্রহে ‘আলুর চিপস’ আকৃতির অস্বাভাবিক গঠন কীভাবে তৈরি হলো এবং সেগুলো কী দিয়ে গঠিত, তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা।…

আন্তর্জাতিক

হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে আইন পাস করল ইয়েমেনের পার্লামেন্ট

ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে একটি আইন অনুমোদন করেছে, যেখানে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গোষ্ঠীটির কার্যক্রম ও অর্থায়…

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত বলে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার বলেছে, এটি হলো ওই ভূখণ্ডে ইসরায়…

আন্তর্জাতিক

ইরানের গার্ড বাহিনীর সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছ…