…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতা-কর্মী রয়েছেন।

যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

খিলগাঁও ও রামপুরা এলাকা থেকে আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে আরও ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি জানায়, ওই গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।

এ ছাড়া মোহাম্মদপুর যুবলীগের কর্মীদের বিরুদ্ধে গোপালগঞ্জে নাশকতা করে পালিয়ে এসে মোহাম্মদপুরে নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক
আইন ও অপরাধ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও পাঁচ বছরের ছেলের মরদেহ উদ্ধার, সতিন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মা ও ছেলেকে শ্বাসরোধ করে…

কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক
আইন ও অপরাধ

কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নারীর ব…