…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

নিজস্ব প্রতিবেদক
ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
ছবি: সংগৃহীত

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার প্রধান শিক্ষক হলেন ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশ আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ওই শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানতে পারেন তার বাবা।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে ইউনুস আলী প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে কোনো কথা না বলেই তাঁকে চড়থাপ্পড় মারতে শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তাঁর চেয়ারে বসে আছেন। হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে চড় দেন। পরে অন্য শিক্ষকেরা গিয়ে তাঁকে নিবৃত্ত করেন।

একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের একজনও কক্ষে যান। ভিডিওতে তাঁদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, সাত কর্মদিবসে প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যা…

স্কুলে কঠোর ফোন নিষেধাজ্ঞায় পড়াশোনায় সামান্য উন্নতি, ৩৩ লাখ শিক্ষার্থীর ওপর হার্ভার্ডের গবেষণা
শিক্ষা

স্কুলে কঠোর ফোন নিষেধাজ্ঞায় পড়াশোনায় সামান্য উন্নতি, ৩৩ লাখ শিক্ষার্থীর ওপর হার্ভার্ডের গবেষণা

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কঠোর মুঠোফোন নিষেধাজ্ঞায় শিক্ষার্থীদের পড়াশোনায় সামান্য উন্নতি হয় বলে মঙ্গলবার প্রকাশিত একটি বড় গবেষণায় উঠে এসেছে। যে…