…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর: বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়, বিআইডিএস এলাকায় স্কোর ৪৮৩

নিজস্ব প্রতিবেদক
ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর: বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়, বিআইডিএস এলাকায় স্কোর ৪৮৩
ছবি: সংগৃহীত

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ঢাকা।

সংস্থাটির সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১৬, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা আরও বেশি। এর মধ্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ৪৮৩, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক।

র‍্যাঙ্কিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে, সেগুলো হলো গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, প্রগতি সরণি, বসুন্ধরা আবাসিক এলাকা, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা পার্ক রোড, গুলশান লেক পার্ক, ইস্টার্ন হাউজিং ও বারিধারা লেকসাইড।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম ব্যাসের এই অতিক্ষুদ্র কণাগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলো এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায় এবং দূষণের মাত্রা বেড়ে যায়।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো পাকিস্তানের লাহোর (২৯৬, খুব অস্বাস্থ্যকর), ভারতের কলকাতা (১৯৯, সবার জন্য অস্বাস্থ্যকর), ভারতের দিল্লি (১৮১, সবার জন্য অস্বাস্থ্যকর) ও নেপালের কাঠমান্ডু (১৭৯, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

ধোঁয়াশার মৌসুম ফিরছে: ২০২৫ সালে বিশ্বের ৫০টি দূষিত শহরের ৪২টিই ভারত ও পাকিস্তানে

শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তর গোলার্ধে ফিরছে ধোঁয়াশার মৌসুম, আর এর সবচেয়ে বড় ধাক্কা পড়ছে দক্ষিণ এশিয়ায়। নয়াদিল্লি থেকে ঢাকা পর্যন্ত শহরগুলো…

আবহাওয়া ও পরিবেশ

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্কের দুই ফাউন্ডেশন, আনতালিয়ায় সমঝোতা স্মারক সই

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি স…

আবহাওয়া ও পরিবেশ

কপ৩১-এ আনতালিয়ায় বিশেষজ্ঞরা: আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে

জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি ঝুঁকিতে পড়ছে বলে মত দিয়েছেন জলবায়ু আন্…

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি
আবহাওয়া ও পরিবেশ

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে আবার কুমিরের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার ওই পুকুরে স্থা…