…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন, ফুটেজ দেখে জড়িতদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুলিশ বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ বক্সে আগুন লাগার ঘটনা সত্য। তবে বক্সের ভেতরে সরাসরি আগুন দেওয়া হয়নি। বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেই আগুন পুলিশ বক্সে ছড়িয়ে পড়ে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বুধবার সকালে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুলিশ বক্সে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুরাদপুর এলাকায় উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন জ্বলছে। এ সময় পুলিশ বক্সের পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
আইন ও অপরাধ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি

চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালি…

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক
আইন ও অপরাধ

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মই…

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যব…