…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন লাগানো হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে প্রথম আলোকে বলেন, বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।

ওসি মোজাম্মেল জানান, বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন এবং পরে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না; এটি পরিত্যক্ত হিসেবে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন কি না, তা জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।

অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী; সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়িটি করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব-কৈশোর কেটেছে এই বাড়িতে।

কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া সম্প্রতি দেশের আরও বেশ কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূস।

গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ব্রিফিংয়ে এই প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, সহিংসতার সব কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।

ফারহান হক আরও বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে; তবে সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
আইন ও অপরাধ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি

চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালি…

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক
আইন ও অপরাধ

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মই…

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যব…

পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের ৫ কোটি টাকার ক্ষতিপূরণ রিটে ছয় মাসে তদন্ত প্রতিবেদনের নির্দেশ
আইন ও অপরাধ

পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের ৫ কোটি টাকার ক্ষতিপূরণ রিটে ছয় মাসে তদন্ত প্রতিবেদনের নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে পা হারানোর অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন চট্টগ্রামের সাইফুল ইসলাম ওরফে বার্মা সা…