…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের ৫ কোটি টাকার ক্ষতিপূরণ রিটে ছয় মাসে তদন্ত প্রতিবেদনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের ৫ কোটি টাকার ক্ষতিপূরণ রিটে ছয় মাসে তদন্ত প্রতিবেদনের নির্দেশ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে পা হারানোর অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন চট্টগ্রামের সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল। একই সঙ্গে ঘটনাটির স্বাধীন তদন্তের আবেদনও জানানো হয়েছে রিটে।

রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঘটনার স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী আমীনূর রহমান শেখ আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুল ইসলামের পক্ষে রিটটি করেন তিনি।

আইনজীবী আমীনূর রহমান জানান, সংবিধানের ৩১, ৩২, ৪৪ ও ১০২ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে। রিটে সাইফুল ইসলামের স্থায়ী শারীরিক ক্ষতির জন্য পাঁচ কোটি টাকা জনআইনগত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

হাইকোর্টের জারি করা রুলে জানতে চাওয়া হয়েছে, অতিরিক্ত ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার অভিযোগে তাঁকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না।

আদালত ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন, গুলি করার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিটের বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৬ জুন রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার জামান হোটেল থেকে সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য সাইফুল ইসলামকে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যান।

রিটে অভিযোগ করা হয়, পরদিন রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে সাইফুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে বাম হাঁটুতে পরপর দুটি গুলি করা হয়।

পরে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে করা একটি মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। এতে তিনি স্থায়ী শারীরিক প্রতিবন্ধিতার শিকার হন এবং স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা হারান বলে রিটে বলা হয়েছে।

রিটে আরও বলা হয়, অস্ত্র আইনের ওই মামলায় গত ৯ এপ্রিল বিশেষ ট্রাইব্যুনাল সাইফুল ইসলামকে খালাস দেন। মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষীদের বক্তব্য, জব্দতালিকা ও তদন্তের বিভিন্ন অসংগতি উঠে আসে।

বার্মা সাইফুল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক ছিলেন এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত। নগরের বায়েজিদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসসহ নানা অপরাধে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধের ঘটনায় তাঁর বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে।

চট্টগ্রাম নগরের হামজারবাগে এক স্বর্ণ ব্যবসায়ীর সাড়ে ৩০০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে গত ১২ জানুয়ারি ঢাকার গুলশান থেকে সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে এসেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
আইন ও অপরাধ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি

চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালি…

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক
আইন ও অপরাধ

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মই…

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যব…