…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতে দুটি বাসায় পৃথকভাবে এই তল্লাশি চালানো হয়। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি ও পাঁচলাইশ থানা-পুলিশের পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে। নগরীর আন্দরকিল্লায় আ জ ম নাছিরের বাসা এবং চশমা হিলে নওফেলের বাসায় তল্লাশি চালানো হয়।

আ জ ম নাছিরের বাসায় থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁরা আ জ ম নাছির উদ্দিন কোথায় আছেন, তা জানতে চান। পরে বাসায় তল্লাশি চালিয়ে তাঁরা সেখান থেকে চলে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি বলেন, সেখানে পুলিশের অভিযান হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক
আইন ও অপরাধ

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মই…

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যব…

পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের ৫ কোটি টাকার ক্ষতিপূরণ রিটে ছয় মাসে তদন্ত প্রতিবেদনের নির্দেশ
আইন ও অপরাধ

পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের ৫ কোটি টাকার ক্ষতিপূরণ রিটে ছয় মাসে তদন্ত প্রতিবেদনের নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে পা হারানোর অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন চট্টগ্রামের সাইফুল ইসলাম ওরফে বার্মা সা…