…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ জন

নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ১২ জন
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আজ বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), দেবীনগর গ্রামের শামীম (২৩) এবং মাদবপুর গ্রামের ইউসুফ (২১)।

আটকদের মধ্যে আরও রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর গ্রামের আ. করিম (২১), গোদাগাড়ীর দোয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), গোদাগাড়ীর দোয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিজিবি ১২ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। দুপুরে তাঁদের আদালতে পাঠানোর কথা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের গাড়িতে আগুন
জাতীয়

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ …

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রম…

কালো তালিকাভুক্তির পরও বাতিল হয়নি এনডিইর ৯৫ কোটি টাকার নোয়া, রামেবির কাজ নিয়ে অনিশ্চয়তা
জাতীয়

কালো তালিকাভুক্তির পরও বাতিল হয়নি এনডিইর ৯৫ কোটি টাকার নোয়া, রামেবির কাজ নিয়ে অনিশ্চয়তা

নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া) পাওয়ার পর দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিম…

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…