…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে প্রধান সূচক বাড়লেও লেনদেন কমে ৮১৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে পৌঁছালেও শরীয়াহ সূচক ডিএসইএস ০.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে নেমে এসেছে।

এদিন ডিএসইতে মোট ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ১৬৬টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজারে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৩৯ কোটি ৭ লাখ টাকার চেয়ে ১১৯ কোটি ১৭ লাখ টাকা কম।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং লিমিটেড, যার ৩৮ কোটি ১৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের লেনদেন ২৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের লেনদেন ২৩ কোটি ২৬ লাখ ২২ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ দশের বাকি কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস পিএলসি, সিটি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ৫৯টির কমেছে ও ২৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং দিন শেষে মোট ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে চার গুণ স্টোররেন্ট স্থগিতের মেয়াদ বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে চার গুণ স্টোররেন্ট স্থগিতের মেয়াদ বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা পূর্ণ কনটেইনার বোঝাই (এফসিএল) কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন…

অর্থনীতি ও ব্যবসা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির, বর্তমান মজুরি ১২ হাজার ৫০০

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। খাদ্য, নিত…

অর্থনীতি ও ব্যবসা

প্রায় তিন মাস পর ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা, সূচকও বেড়েছে

প্রায় তিন মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ৯০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) লেন…

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…