…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় যুবক ইউসুফ মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় যুবক ইউসুফ মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় ইউসুফ মোল্লা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ফতুল্লার তক্তার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মোল্লা চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের মামা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। তক্তার মাঠ এলাকায় দেলুর বাড়ির সামনে কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাকুপি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি।

ওমর ফারুকের ভাষ্য, ইউসুফ মোবাইলে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে অস্ত্রধারীরা তাঁর ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তাঁর মেরুদণ্ডের নিচে ধারালো ছুরির মারাত্মক আঘাত লাগে।

গুরুতর আহত ইউসুফকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয়।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন রাতে ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান তাঁকে অপহরণ করে চাঁদা দাবি করেন বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে মামলা করেন।

দেলোয়ার হোসেন দিলুর ভাষ্য, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

তাঁর দাবি, মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিন নেন জুয়েল আরমান। জামিন পাওয়ার পর চায়ের দোকানে বসে থাকা মামলার বাদী তাঁর ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা করেন জুয়েল আরমান। এ ঘটনায় হাতাহাতিতে উভয় পক্ষের লোকজন আহত হন।

দেলোয়ার হোসেন দেলুর ভাষ্য, ওই ঘটনার জেরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে ধারালো অস্ত্রসহ তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে আসেন। পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন, পথে বসার কথা বললেন বাসমালিক
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন, পথে বসার কথা বললেন বাসমালিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার দিবাগত রাতে পৃথক তিন স্থানে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দেওয়া হয়েছে। রূপগঞ্জে মেঘলা ট্রান্সপোর্টের …

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…