…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

নিজস্ব প্রতিবেদক
রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। শ্যামপুরে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ, আর বসুন্ধরা ও উত্তরখান থেকে ককটেলসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটা সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম (৪০) গুরুতর আহত হন। তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় হৃদয় নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন। শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্ফোরণ ঘটানো ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের শনাক্তে কাজ চলছে এবং খুব শিগ্‌গিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

পরে রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ট্রাকস্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম বলেন, ট্রাকস্ট্যান্ডের সামনে রাখা ট্রাকে আগুন দেওয়া হয়েছে। স্ট্যান্ডের কারও সঙ্গে শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে সাতজন নিরাপত্তাকর্মী ছিলেন। বাইরে থেকে দুর্বৃত্তদের আগুন দেওয়ার সুযোগ ছিল না বলে প্রাথমিকভাবে মনে করছেন তাঁরা। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এদিকে রাজধানীর বসুন্ধরা ও উত্তরখান এলাকা থেকে ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ দিপু তালুকদারকে (২১) গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। উত্তরখানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হেলাল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি
আইন ও অপরাধ

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি

বাগেরহাটের ফকিরহাটে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ব…