…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা, ক্ষয়ক্ষতি হয়নি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক এই হামলা চালিয়ে পালিয়ে যান।

এই ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করছেন। হামলার পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আমির হামজা সাথিলের বাড়ি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায়। ঘটনার সময় বাড়িতে তাঁর চাচা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন।

পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের সড়কে বিস্ফোরিত হওয়ায় ঘরবাড়ি কিংবা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম
আইন ও অপরাধ

জামায়াত–শিবির নিষিদ্ধ হয়েছিল আন্দোলন দমন করতেই, ট্রাইব্যুনালে বললেন প্রসিকিউটর তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা ঘোষণার পর গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও সেখানে কারও ওপর গুলি চালানো হয় না বলে ট্রাইব্যুনাল-২-এর শুনানিতে মন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন
আইন ও অপরাধ

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণে আহত চারজন, মোহাম্মদপুরে ট্রাকে আগুন, গ্রেপ্তার তিনজন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীস…

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব
আইন ও অপরাধ

ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়াল পুলিশ, পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে …