ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪২৭ জন, কাগজপত্র জমা দিতে হবে ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার (গ্রেড-১২) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
গত ১২ জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪২৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) (চলতি দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসির ওয়েবসাইট থেকে BPSC Form-5A (Applicant's Copy) ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপিসহ আগামী ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে কমিশন সচিবালয়ের পরিচালক, ইউনিট-৬ বরাবর সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে।
প্রতিটি কাগজপত্রে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্র জমা না দিলে প্রার্থিতা বাতিল হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



