…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, এবার বুয়েট কেন্দ্রেও পরীক্ষা
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রুয়েটের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দুই কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া প্রার্থীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে কমপক্ষে জিপিএ-৪.০০ পেতে হবে।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সনদপ্রাপ্ত হতে হবে।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে এ জন্য গঠিত স্টিয়ারিং কমিটি, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

শিক্ষা

রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ‘রাব…

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর: পাহাড়-অরণ্যের ক্যাম্পাসে ৩৩১ প্রজাতির বন্যপ্রাণী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা সামনে এসেছে। ছয় দশক আগে পাহাড় ও অরণ্যের বুকেই এই বিশ্ববিদ…

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো
শিক্ষা

৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। …