…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এই কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায়ও তাদের অবস্থান কর্মসূচি চলছিল।

অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল — ‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’, ‘আদু, যদু, মধু ভাই; তারা কি আর রাকসু চায়?’ এবং ‘প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন’।

রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, রাকসুর তফসিল ঘোষণা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসন কেন কালক্ষেপণ করছে কিংবা কোন অজানা কারণে তফসিল ঘোষণা করছে না, তার জবাব প্রশাসনকেই দিতে হবে।

তিনি বলেন, রাকসু ও সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তাঁর মতে, রাকসু সফল না ব্যর্থ, সেটি বড় বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আরিফ আলভী অভিযোগ করেন, কিছু মানুষের অদৃশ্য স্বার্থের কারণেই রাকসু নির্বাচন আটকে রাখা হয়েছে। তিনি বলেন, রাকসু সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহিতা তৈরি হয়; শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। এ কারণেই শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ সীমিত করতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাকিম বলেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের আবেগ, মতামত ও অধিকারের কথা প্রকাশের একটি জায়গা পেয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ পরিবেশ বিরাজ করলেও রাকসুর কার্যক্রম কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনকে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে …

আইবিএতে বিবিএ: তিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ভর্তি পরীক্ষায় তিন অংশে যাচাই
শিক্ষা

আইবিএতে বিবিএ: তিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ভর্তি পরীক্ষায় তিন অংশে যাচাই

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্য…

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়…