…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া: সেনাবাহিনী, নৌবাহিনীর সোয়াডস ও কোস্ট গার্ডের যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া: সেনাবাহিনী, নৌবাহিনীর সোয়াডস ও কোস্ট গার্ডের যৌথ অভিযান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা যাচাইয়ে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এ মহড়া হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশনায় আইএসপিএস মনিটরিং সেলের প্রস্তুতিতে মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বন্দরের নিরাপত্তার স্তর ১, ২ ও ৩ অনুযায়ী বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়।

মহড়ায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে অনুপ্রবেশ, অগ্নিকাণ্ড, জোরপূর্বক বন্দরে প্রবেশ, সন্দেহজনক বস্তু শনাক্ত এবং বোমা নিষ্ক্রিয়করণের পরিস্থিতি তৈরি করা হয়।

অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশচেষ্টার বিষয়টিও অনুশীলন করা হয়।

মহড়ার শেষ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল সোয়াডস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, সোয়াডস, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি নিরাপত্তা পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
আইন ও অপরাধ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি

চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালি…

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক
আইন ও অপরাধ

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মই…

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচার নেটওয়ার্কের ছয় সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যব…