…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা। পাশাপাশি এমন সংস্কারও প্রয়োজন, যা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম করে তুলবে বলে তিনি বলেছেন।

সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে অর্থায়নযোগ্য বিনিয়োগে রূপান্তর করতে এডিবি তার সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞতাকে একত্র করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার জন্য সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি এডিবি প্রতিনিধিদল ১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফর করেছে।

প্রতিনিধিদলে ছিলেন এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে এবং প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের সিনিয়র উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস।

সফরকালে এডিবি ও বাংলাদেশ সরকার যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে। অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের বাধা শনাক্ত করতে এই মনিটর পাঁচ শতাধিক সূচক ব্যবহার করে।

এডিবি আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্পে লেনদেন-সংক্রান্ত পরামর্শমূলক সহায়তা সম্প্রসারণের জন্য একটি চুক্তিও সই করেছে।

সম্প্রসারিত এই প্রকল্প তালিকায় এখন মোট ছয়টি প্রকল্প রয়েছে, যেগুলোর পরিকল্পিত উৎপাদনক্ষমতা ১ হাজার মেগাওয়াটের বেশি। এসব প্রকল্প এক বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ সংগ্রহে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশ, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্ট…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে। সিঙ্গাপুর-চীনের মাল…