দক্ষিণ ফ্লোরিডায় প্রবল বৃষ্টিতে ব্যাপক বন্যা, এক ফুটের বেশি বৃষ্টিপাত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির পর পুরো এলাকাজুড়ে বন্যা দেখা দিয়েছে। অনেক পাড়া এখনও পানির নিচে রয়েছে।
জাতীয় আবহাওয়া সেবার (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) তথ্য অনুযায়ী, অঞ্চলটির কিছু অংশে এক ফুটের বেশি বৃষ্টি হয়েছে।
বন্যার কারণে স্কুল, সড়ক, হাসপাতাল ও বিমানবন্দরে বিঘ্ন ঘটেছে। ফ্লোরিডার হলিউডে বৃষ্টির কারণে একটি সিনাগগের ছাদ ধসে পড়েছে।
সপ্তাহের বাকি দিনগুলোতেও আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে, ফলে পানিবন্দী এলাকাগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।


