চাঁদপুরে নতুন বাসায় ওঠার ১৮ দিনের মাথায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের একটি আবাসিক ভবন থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায়। সেখানকার নাজিরা কমপ্লেক্স নামের সাততলা একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লুৎফর নাহার ওই বাসায় নতুন উঠেছিলেন মাত্র ১৮ দিন আগে। নতুন বাসায় ওঠার ১৮ দিনের মাথায় তাঁর গলাকাটা মরদেহ মিলল।




