…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ঢাকার বাতাস আজও খুব অস্বাস্থ্যকর: একিউআই ২৩১, প্রগতি সরণিতে ২৭২

নিজস্ব প্রতিবেদক
ঢাকার বাতাস আজও খুব অস্বাস্থ্যকর: একিউআই ২৩১, প্রগতি সরণিতে ২৭২
ছবি: সংগৃহীত

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ঢাকা।

সংস্থাটির সকাল ৭টা থেকে ৮টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩১, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণি এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে; এলাকাটির আইকিউএয়ার স্কোর ২৭২।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে, সেগুলো হলো বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ইস্টার্ন হাউজিং।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো পাকিস্তানের লাহোর (২৬৯, খুব অস্বাস্থ্যকর), আফগানিস্তানের কাবুল (১৯০, সবার জন্য অস্বাস্থ্যকর), ভারতের দিল্লি (১৮৭, সবার জন্য অস্বাস্থ্যকর) ও ইরাকের বাগদাদ (১৮২, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা, আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

এমন পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী—শিশু, বয়স্ক এবং হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীদের—ঘরের বাইরে না যাওয়াই ভালো বলে পরামর্শে বলা হয়েছে।

সাধারণ সুস্থ ব্যক্তিদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।

ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য হারপিকের, চালু হলো ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীত…

স্বাস্থ্য

বিশ্ব টয়লেট দিবস: স্যানিটেশন সংকটে স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার ঝুঁকিতে নারীরা

আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্…

দুই পাশে হিপ রিপ্লেসমেন্টে সাড়ে ৬ লাখ টাকা দরকার, সন্তানকে নিয়ে বাঁচার আকুতি বরিশালের রোজিনার
স্বাস্থ্য

দুই পাশে হিপ রিপ্লেসমেন্টে সাড়ে ৬ লাখ টাকা দরকার, সন্তানকে নিয়ে বাঁচার আকুতি বরিশালের রোজিনার

চার বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে বাঁচতে চান ২৬ বছর বয়সী রোজিনা আক্তার। কিন্তু এক বছরের বেশি সময় ধরে কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন তি…

যুক্তরাষ্ট্রে আগেভাগেই বাড়ছে ফ্লুর প্রকোপ, ছয় রাজ্যে উচ্চ মাত্রা: সিডিসি
স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রে আগেভাগেই বাড়ছে ফ্লুর প্রকোপ, ছয় রাজ্যে উচ্চ মাত্রা: সিডিসি

যুক্তরাষ্ট্রজুড়ে মৌসুমি ফ্লুর প্রকোপ বছরের এই সময়ের তুলনায় আগেভাগেই বেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সংস…