…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

মতলব উত্তরে আমনের বাম্পার ফলন, বিক্রির টাকায় কৃষকের সংসারে ফিরছে সচ্ছলতা

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তরে আমনের বাম্পার ফলন, বিক্রির টাকায় কৃষকের সংসারে ফিরছে সচ্ছলতা
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। আমন বিক্রির টাকায় উপজেলার ৩২ হাজারের বেশি কৃষকের সংসারে আসছে সচ্ছলতা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাইয়ে শুরু হওয়া চলতি খরিপ-২ মৌসুমে উপজেলায় রোপা আমনের আবাদ হয়েছে ৯ হাজার ৭০ হেক্টর জমিতে। এতে আমনের আবাদ করেছেন ৩২ হাজার ৫০০ কৃষক। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ২৩০ মেট্রিক টন। গত বছর আমনের আবাদ হয়েছিল ৮ হাজার ৯০০ হেক্টর জমিতে।

গত দুই বছর জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে আমন ও বোরো ধানের আবাদ করে লোকসান গুনতে হয়েছে উপজেলার গোয়ালভাওর গ্রামের কৃষক মনির হোসেনকে। এবার ঋণ করে ৭২ শতক জমিতে আমন চাষ করেছিলেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে এবং তিনি লাভের মুখ দেখছেন।

মনির হোসেন বলেন, ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রতি মণে তাঁর প্রায় ৬০০ টাকা লাভ হচ্ছে। তিনি আশা করছেন, তাঁর ধান উৎপাদন হবে প্রায় ৭৫ মণ। এতে সব খরচ বাদ দিয়ে তাঁর প্রায় ৪৫ হাজার টাকা লাভ হবে।

বুধবার সকালে উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকা ঘুরে দেখা গেছে, জমির পর জমিতে পাকা ও আধা পাকা আমন দুলছে। খেতের পাশে ও বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ।

আমন ধান বিক্রি করে সংসারে সচ্ছলতা আসার কথা জানিয়ে ফতেপুরের কৃষক মিজানুর রহমান বলেন, গত কয়েক বছর আমন-বোরো চাষ করে অনেক ক্ষতি হয়েছে। এবার আমনের বাম্পার ফলন হয়েছে, অতিবৃষ্টি বা জলাবদ্ধতায় খেত ক্ষতিগ্রস্ত হয়নি। এখন তাঁরা ধান কাটা, মাড়াই, ফলন ঘরে তোলা ও বাজারে নিয়ে বিক্রির কাজে ব্যস্ত। ধান ভাঙিয়ে চাল করেও বাজারে বিক্রি করছেন তাঁরা। ধান ও চালের বাজারদর ভালো থাকায় পরিবারের চালের চাহিদা মিটিয়ে এগুলো বিক্রি করে তাঁরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

প্রায় একই কথা জানিয়েছেন উপজেলার ঘনিয়ারপাড় এলাকার কৃষক মোহাম্মদ জাকির হোসেন, ছেংগারচরের মো. রাকিব হোসেন ও গজরার দেলোয়ার হোসেনসহ আরও অন্তত ২০ জন কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার উপজেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। আমন বিক্রি করে কৃষকেরা লাভবান হচ্ছেন এবং তাঁদের সংসারে সচ্ছলতা আসছে। আমন চাষে কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছে তাঁর কার্যালয় এবং কৃষকেরা বেশি করে আমন চাষে ঝুঁকছেন বলেও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ের পাঁচশিরা বাজারে নবান্নের মাছের মেলা, ৩৫ কেজির কাতলার দাম হাঁকা হচ্ছে ৫০ হাজার টাকা

নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসবে মেতেছে জয়পুরহাটের কালাই উপজেলার মানুষ। পিঠা-পায়েস আর নানা আয়োজনের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঐ…

২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা
কৃষি

২৫ হাজার টাকা পুঁজিতে বছরে ৯৬ টন জৈব সার: নিজের ব্র্যান্ড গড়তে চান রাজবাড়ীর জাছমা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন পাড়ার বাসিন্দা জাছমা আক্তার (২৪) এখন একজন সফল নারী উদ্যোক্তা। তাঁর গড়ে তোলা জাছমা ভার্মি কম্পোস্ট ও জৈব সার…