…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাচে আগুন ধরে যায়। তবে চালক দ্রুত বাসটি থামিয়ে দিলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের যাত্রীরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড় এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

বাসচালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরক নিক্ষেপ করে। মুহূর্তেই বাসের সামনের কাচে আগুন ধরে যায়। এ সময় তিনি দ্রুত বাসটি থামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।

বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি আরওয়ান ৫ ও একটি ডিসকভার মোটরসাইকেলে করে ছয় দুর্বৃত্ত এসে এ হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তাদের ওই সড়কে মহড়া দিতে দেখা যায়। পরে তারা ফিরে এসে বিকট শব্দে একটি ককটেল ও একটি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

১৮ জেলায় ছড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪; প্রধানমন্ত্রী বললেন ‘সন্ত্রাসী গোষ্ঠী’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় অন্তত চারজন মারা গেছেন। নিউ এইজের প্রধান শিরোনামের এই খবরে বলা হয়েছে, এই সহি…

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ছুটি আরও ২০টিতে

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা …

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
জাতীয়

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সকাল থেকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয…