…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

নিজস্ব প্রতিবেদক
সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ভ্যাটসহ ১৮ হাজার ১৮৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৫১৫ টাকা।

অন্যদিকে রুপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ১০০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকার বিক্রির ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণের অভিযোগ, সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির প্রাথমিক অনুমোদন
অর্থনীতি ও ব্যবসা

অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণের অভিযোগ, সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির প্রাথমিক অনুমোদন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। তবে…

অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে সয়াবিনের হিসাব বদলাচ্ছে: দামের চেয়ে গুরুত্ব পাচ্ছে পুষ্টিমান ও সরবরাহের নিশ্চয়তা

যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ ও বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্ত বিশ্বজুড়ে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহের হিসাব বদলে দিচ্ছে। এমন বাস্তবতায় সয়াবিনের গুণগত …

অর্থনীতি ও ব্যবসা

গাইবান্ধায় ‘গাছের হাসপাতাল’: অসুস্থ চারা বিনা মূল্যে সারিয়ে তোলেন উদ্যোক্তা গোলাম কিবরিয়া

পণ্য বিক্রির পর ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্ক সাধারণত সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু গাইবান্ধা শহরের শাপলামিল এলাকার উদ্যোক্তা গোলাম কিবরিয়া সেই প্র…

বিশ্ববাজারে যাত্রা শুরু ‘সিলেট চা’ ব্র্যান্ডের, বছরে এক কোটি কেজি রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে যাত্রা শুরু ‘সিলেট চা’ ব্র্যান্ডের, বছরে এক কোটি কেজি রপ্তানির লক্ষ্য

বিশ্ববাজারে ভারতের দার্জিলিং ও আসাম কিংবা শ্রীলঙ্কার সিলন চায়ের পরিচিতি থাকলেও বাংলাদেশের চা এখনো সেভাবে জায়গা করে নিতে পারেনি। এই অবস্থা বদলাতে বিশ…