…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণের অভিযোগ, সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির প্রাথমিক অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণের অভিযোগ, সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির প্রাথমিক অনুমোদন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। তবে অভিযোগ রয়েছে, সরকারি অনুমোদন পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি সেখানে প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু করেছিল।

গতকাল ১৮ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিভাগের উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত চিঠিটি সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিনির্ভর মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩ অনুযায়ী ছয়টি শর্তে এ অনুমোদন দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে ওই নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত প্রতিপালন করতে হবে এবং এ-সংক্রান্ত প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত সব আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন-২০১৬, পেট্রোলিয়াম আইন-২০১৬ এবং পেট্রোলিয়াম অ্যাক্ট-১৯৭৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশসংক্রান্ত সব আইন ও বিধিবিধানও মানতে হবে।

অনুমতিপত্র পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করার পর চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি রিফাইনারিতে উৎপাদিত সব পণ্য বিপিসির কাছে সরবরাহ করার শর্তও দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদনের আগে থেকেই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট নির্মাণ করেছিল। এ প্রকল্পের অনুমোদন পেতে প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে কয়েক দফা চেষ্টা করেও সফল হয়নি। পরবর্তী সময়ে ২০২৩ সালের নীতিমালার আওতায় প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হলো।

এ বিষয়ে বিপিসির সচিব শাহিনা সুলতানা জানান, সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির উদ্যোগে রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদনসংক্রান্ত একটি চিঠি তিনি দেখেছেন। তবে বিষয়টি বিপিসির অপারেশন বিভাগে এসেছে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে। সিঙ্গাপুর-চীনের মাল…

শুক্রবার শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশ নেবে ৩০০-র বেশি প্রতিষ্ঠান
অর্থনীতি ও ব্যবসা

শুক্রবার শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশ নেবে ৩০০-র বেশি প্রতিষ্ঠান

চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬। মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরি…

চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে চার গুণ স্টোররেন্ট স্থগিতের মেয়াদ বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে চার গুণ স্টোররেন্ট স্থগিতের মেয়াদ বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা পূর্ণ কনটেইনার বোঝাই (এফসিএল) কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন…

অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে সয়াবিনের হিসাব বদলাচ্ছে: দামের চেয়ে গুরুত্ব পাচ্ছে পুষ্টিমান ও সরবরাহের নিশ্চয়তা

যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ ও বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্ত বিশ্বজুড়ে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহের হিসাব বদলে দিচ্ছে। এমন বাস্তবতায় সয়াবিনের গুণগত …