…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই-হাটুভাঙা সড়কের ওভারব্রিজ থেকে নিচে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানাসংলগ্ন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব নাশকতা ঘটানো হয়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোড়াই ওভারব্রিজের নিচে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহ আলম এবং গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখের নেতৃত্বে নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে চলন্ত যানবাহন থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ছুটি আরও ২০টিতে

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা …

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
জাতীয়

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সকাল থেকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয…

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই
জাতীয়

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক …