…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

দিনাজপুর থেকে আসা খড়বোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় খালাসের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও সহকারী ভেতরে ঘুমিয়ে পড়েন।

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এরপর চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে সড়কের পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। ফলে এই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, একই সকালে খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত
জাতীয়

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার…

জাতীয়

১৮ জেলায় ছড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪; প্রধানমন্ত্রী বললেন ‘সন্ত্রাসী গোষ্ঠী’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় অন্তত চারজন মারা গেছেন। নিউ এইজের প্রধান শিরোনামের এই খবরে বলা হয়েছে, এই সহি…

জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ছুটি আরও ২০টিতে

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা …