…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

শেনজেনে শির সঙ্গে বৈঠকে ট্রাম্প: ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র ও চীন

নিজস্ব প্রতিবেদক
শেনজেনে শির সঙ্গে বৈঠকে ট্রাম্প: ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র ও চীন
ছবি: সংগৃহীত

চীনের শেনজেনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র ও চীন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তিন প্রেসিডেন্টের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের বিষয়ে আমরা দুজনেই সাহায্য করতে চাই। যুদ্ধটি শেষ হোক, আমি তা দেখতে চাই। আমার মনে হয়, আমি আমাদের দুজনের পক্ষ থেকেই খুব জোর দিয়ে এ কথা বলতে পারি।’ বেইজিং এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘বিশ্বশান্তি’ নিয়ে আলোচনার আসর হিসেবে তুলে ধরেছে।

শেনজেনের কিলিন ভিলায় অনুষ্ঠেয় তিন প্রেসিডেন্টের এই বৈঠক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বৈঠকটি থেকে বড় কোনো অগ্রগতির চেয়ে প্রতীকী তাৎপর্যই বেশি থাকবে। রাশিয়ার ইউক্রেন অভিযান পাঁচ বছর পূর্তির দিকে এগিয়ে চলেছে।

বৈঠকের আলোচ্যসূচি নিয়ে বেইজিং, ওয়াশিংটন ও মস্কো ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে। ওয়াশিংটন প্রথমে ইঙ্গিত দিয়েছিল, ইউক্রেন প্রসঙ্গ আলোচনায় থাকবে না; পরে ট্রাম্প বলেন, যুদ্ধ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে শি এই সংঘাতকে চীনের সমাধান করার মতো সমস্যা হিসেবে দেখেন না।

ক্রেমলিন বলেছে, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সর্বোচ্চ এক ঘণ্টা ধরে চলার কথা থাকা এই বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ এড়িয়ে যাওয়া কঠিন হবে।

চীন বলেছে, তিন নেতা ‘বিশ্বশান্তি রক্ষা এবং বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতা এগিয়ে নেওয়া’ নিয়ে গভীর মতবিনিময় করবেন।

এই শীর্ষ বৈঠক ঘিরে উদ্বেগও তৈরি হয়েছে—কিয়েভ বা ইউরোপকে পাশ কাটিয়ে ইউক্রেনের ভাগ্য নিয়ে সিদ্ধান্তসহ বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করে নেওয়ার মতো কোনো বোঝাপড়ায় তিন শক্তিধর নেতা যেতে পারেন বলে আশঙ্কা করছেন কেউ কেউ।

একই দিন বৃহস্পতিবার জার্মানিতে ইউক্রেনের মিত্রদের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বৈঠকও হওয়ার কথা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের অংশ নেওয়ার কথা।

ট্রাম্প নিজেও চাপে রয়েছেন—ইরানের সঙ্গে তাঁর যুদ্ধের কারণে তেল সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে এবং বিশ্বজুড়ে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে। অন্যদিকে পূর্ব এশিয়ায় নিজের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা চীন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের, দক্ষিণে ধ্বংস আরও চারটি

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে বিকট শব্দ শোনার …

আন্তর্জাতিক

‘অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেব’: পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষের হুমকিতে তুমুল বিতর্ক

পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে পশ্চিমব…

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মন্তব্য ঘিরে রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি
আন্তর্জাতিক

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মন্তব্য ঘিরে রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচ…

আন্তর্জাতিক

কথা না শোনায় তিন বছরের শিশুকে চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখার অভিযোগ তামিলনাড়ুর স্কুলে

ভারতের তামিলনাড়ুতে শিক্ষকের কথা না শোনায় তিন বছর বয়সী এক শিশুকে শ্রেণিকক্ষের ভেতর প্লাস্টিকের চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার সি…