…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

‘অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেব’: পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষের হুমকিতে তুমুল বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে রাজ্যটিকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দেন। একই সঙ্গে হুঙ্কার দিয়ে তিনি বলেন, যার পোষাবে না সে যেন বাংলাদেশে চলে যায়। তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

দিলীপ ঘোষ বলেন, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। বিজেপি সরকার সেই পরিস্থিতি বদলে রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ে তুলতে চায়। তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।’

অপরাধ দমনে এনকাউন্টারের পাশাপাশি বুলডোজার অভিযান চালানোরও হুঁশিয়ারি দেন এই মন্ত্রী। বিশেষ করে নারীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতো পরিণতি হবে। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

দিলীপ ঘোষের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, এনকাউন্টার একটি ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু সমাজে রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তবে তা ভয়ংকর হয়ে ওঠে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই বক্তব্য পশ্চিমবঙ্গে নতুন করে বিতর্ককে উসকে দিতে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ‘বাংলাবিরোধী’ ও ‘বহিরাগত’ তকমা ব্যবহার করে আঞ্চলিক আবেগকে গুরুত্ব দিয়েছিল।

তবে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। নতুন সরকারের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে আলোচনা চলার মধ্যেই দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের, দক্ষিণে ধ্বংস আরও চারটি

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে বিকট শব্দ শোনার …

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মন্তব্য ঘিরে রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি
আন্তর্জাতিক

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মন্তব্য ঘিরে রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচ…

আন্তর্জাতিক

কথা না শোনায় তিন বছরের শিশুকে চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখার অভিযোগ তামিলনাড়ুর স্কুলে

ভারতের তামিলনাড়ুতে শিক্ষকের কথা না শোনায় তিন বছর বয়সী এক শিশুকে শ্রেণিকক্ষের ভেতর প্লাস্টিকের চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার সি…

শেনজেনে শির সঙ্গে বৈঠকে ট্রাম্প: ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র ও চীন
আন্তর্জাতিক

শেনজেনে শির সঙ্গে বৈঠকে ট্রাম্প: ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র ও চীন

চীনের শেনজেনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চায় যুক্তর…