…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি যাওয়া পুলিশের একটি টহল ভ্যান কয়েক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল। এর আগে চুরির কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলী থানা এলাকার ফকিরনিরহাট থেকে ভ্যানটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে সরকারি গাড়িটি চুরি করা হয়েছিল।

গ্রেপ্তার রুবেল কুমিল্লার চান্দিনা থানার মোহনপুর গ্রামের শামছুল আলমের ছেলে। তিনি নগরের ধনিয়ালাপাড়া আউলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ টহল দলের সদস্যরা ছোটপুল পুলিশ লাইনসংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর সেখানে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান মেলেনি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যান। এরপর পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ে নগরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি জোরদার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী থানা এলাকার ফকিরনিরহাট থেকে চুরি হওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের পর প্রধান আসামি হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ জানান, পুলিশের সমন্বিত তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলীর ফকিরনিরহাট এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮
আইন ও অপরাধ

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটন…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
আইন ও অপরাধ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও আওয়ামী লীগ নেতা নাছিরের বাসায় পুলিশের তল্লাশি

চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় অভিযান চালি…

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক
আইন ও অপরাধ

কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাস ঢুকে আহত পাঁচ নেতা-কর্মী, চালক আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মই…