…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খাগড়াছড়ির খাগড়াপুরে পার্ক করা দুটি পিকআপে আগুন, মালিকের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির খাগড়াপুরে পার্ক করা দুটি পিকআপে আগুন, মালিকের খোঁজে পুলিশ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াপুর এলাকার ওই দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্ক করে রাখা হতো। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, দুটি গাড়ির আগুন নেভানো হয়েছে; একটি গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে, অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ঘটনার পর পিকআপ দুটি সেখান থেকে সরিয়ে ফেলেছেন চালক। এর পর থেকেই পিকআপের মালিককে খুঁজছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল টিম কাজ করছিল। এর মধ্যেই মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং খুব বেশি ক্ষতি হয়নি।

ওসি আরও বলেন, পিকআপ দুটির মালিককে খোঁজা হচ্ছে। তাঁকে খুঁজে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮
আইন ও অপরাধ

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটন…

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি যাওয়া পুলিশের একটি টহল ভ্যান কয়েক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুবেল (৪০) নামে এক…

মিরপুরে পোশাকশ্রমিক নূপুরকে কোপানোর ঘটনা ব্যক্তিগত বিরোধের, তিনি মারা যাননি: পুলিশ
আইন ও অপরাধ

মিরপুরে পোশাকশ্রমিক নূপুরকে কোপানোর ঘটনা ব্যক্তিগত বিরোধের, তিনি মারা যাননি: পুলিশ

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে নারী পোশাকশ্রমিক নূপুরকে (২২) কুপিয়ে জখম করার ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, যুবদল বা ছাত্রদলের নেতা-…

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, নৈশপ্রহরীর চিৎকারে বড় ক্ষতি এড়ানো গেল
আইন ও অপরাধ

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, নৈশপ্রহরীর চিৎকারে বড় ক্ষতি এড়ানো গেল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড় শাখার বারান্দায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্প…