…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হামের উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, এ বছর মোট প্রাণহানি ১,৩৩৬

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪ জন, চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১৮৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৮ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে।

তাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

বিশ্ব টয়লেট দিবস: স্যানিটেশন সংকটে স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার ঝুঁকিতে নারীরা

আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্…

দুই পাশে হিপ রিপ্লেসমেন্টে সাড়ে ৬ লাখ টাকা দরকার, সন্তানকে নিয়ে বাঁচার আকুতি বরিশালের রোজিনার
স্বাস্থ্য

দুই পাশে হিপ রিপ্লেসমেন্টে সাড়ে ৬ লাখ টাকা দরকার, সন্তানকে নিয়ে বাঁচার আকুতি বরিশালের রোজিনার

চার বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে বাঁচতে চান ২৬ বছর বয়সী রোজিনা আক্তার। কিন্তু এক বছরের বেশি সময় ধরে কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন তি…

ঢাকার বাতাস আজও খুব অস্বাস্থ্যকর: একিউআই ২৩১, প্রগতি সরণিতে ২৭২
স্বাস্থ্য

ঢাকার বাতাস আজও খুব অস্বাস্থ্যকর: একিউআই ২৩১, প্রগতি সরণিতে ২৭২

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আই…

যুক্তরাষ্ট্রে আগেভাগেই বাড়ছে ফ্লুর প্রকোপ, ছয় রাজ্যে উচ্চ মাত্রা: সিডিসি
স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রে আগেভাগেই বাড়ছে ফ্লুর প্রকোপ, ছয় রাজ্যে উচ্চ মাত্রা: সিডিসি

যুক্তরাষ্ট্রজুড়ে মৌসুমি ফ্লুর প্রকোপ বছরের এই সময়ের তুলনায় আগেভাগেই বেড়ে গেছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সংস…