…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ক্যানসার কংগ্রেসে নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক
ক্যানসার কংগ্রেসে নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
ছবি: সংগৃহীত

নারীদের ক্যানসার প্রতিরোধ ও তা মোকাবিলায় তাঁদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এই আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। তাঁর ভাষ্য অনুযায়ী লক্ষ্য হলো প্রতিরোধযোগ্য বিষয়গুলোকে প্রতিরোধ করা, দ্রুত রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য দুর্ভোগ কমিয়ে আনা, যাতে কোনো রোগীই চিকিৎসাসেবার বাইরে না থাকেন।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কংগ্রেস ১৯ নভেম্বর শুরু হয়েছে এবং ২০ নভেম্বর শুক্রবার শেষ হবে। সম্মেলনে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় ১ হাজার ক্যানসার বিশেষজ্ঞ, স্বাস্থ্যসেবা পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নিচ্ছেন। কংগ্রেসে ক্যানসার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। মা-বোনদের প্রাণঘাতী ক্যানসার থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে যন্ত্রণায় ভোগেন; পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে তাঁদের স্বাস্থ্যসেবার বিষয়টি তালিকার একেবারে তলানিতে পড়ে থাকে।

এ পরিস্থিতি বদলাতে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, লক্ষ্য হওয়া উচিত এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাবেন এবং ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় সবার স্বাস্থ্যকে সমান গুরুত্ব দেওয়া হবে।

সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নারীর বেঁচে থাকার অধিকার তিনি কোথায় বসবাস করেন, তার ওপর নির্ভর করতে পারে না।

স্কুল-কলেজের ভেতরে ও বাইরে সর্বত্র মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি নিশ্চিত করার এবং শহর ও গ্রামের সব প্রান্তের নারীদের জন্য ক্যানসার স্ক্রিনিং বা প্রাথমিক শনাক্তকরণ সেবা সম্প্রসারণের আহ্বান জানান তিনি। স্ক্রিনিংয়ে ক্যানসারের সম্ভাব্য লক্ষণ পাওয়া গেলে যথাযথ রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও তিনি বলেন।

নারীরা যাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে চিকিৎসাসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে জন্য সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি স্বাস্থ্যসেবাকে কেবল বিশেষায়িত কেন্দ্রগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।

ডা. জুবাইদা রহমানের মতে, কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দলগুলো নারীদের সচেতন করতে, স্ক্রিনিং প্রক্রিয়ায় সহায়তা করতে এবং প্রয়োজনীয় রেফারেল পরিষেবার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সবার জন্য ক্যানসার চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকার, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ক্যানসারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের সাফল্য মাপতে হবে কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারীকে স্ক্রিনিং করা হলো, কতজনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলো, কতজন রোগী সময়মতো চিকিৎসা পেলেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসাব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেল, তার ভিত্তিতে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
স্বাস্থ্য

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ …

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫ জন
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১০ জনে।…

স্বাস্থ্য

হামের উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, এ বছর মোট প্রাণহানি ১,৩৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয…

স্বাস্থ্য

বিশ্ব টয়লেট দিবস: স্যানিটেশন সংকটে স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার ঝুঁকিতে নারীরা

আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্…