…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
ছবি: সংগৃহীত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়োগকর্তার ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে; এর বেশি স্লিপ কোনো মেডিকেল সেন্টার দিতে পারবে না। স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব নির্দেশনার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নির্ভরযোগ্য করতে ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড সার্টিফিকেশন সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতেই মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ দেওয়া গেলেও নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে স্লিপ ইস্যু করা যাবে না।

মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করানোও নিষিদ্ধ করা হয়েছে। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ ছাড়া মাইগ্রামসের নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সব পরীক্ষার প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এসব প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ এ-সংক্রান্ত সব খরচও বহন করতে হবে ওই মেডিকেল সেন্টারকে।

প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। কর্মীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে। পাশাপাশি প্রতিটি সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়ন তদারকিতে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ক্যানসার কংগ্রেসে নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
স্বাস্থ্য

ক্যানসার কংগ্রেসে নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নারীদের ক্যানসার প্রতিরোধ ও তা মোকাবিলায় তাঁদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প…

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫ জন
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১০ জনে।…

স্বাস্থ্য

হামের উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, এ বছর মোট প্রাণহানি ১,৩৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয…

স্বাস্থ্য

বিশ্ব টয়লেট দিবস: স্যানিটেশন সংকটে স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার ঝুঁকিতে নারীরা

আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্…