…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ভৈরবে কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিক রত্না বেগমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ভৈরবে কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিক রত্না বেগমের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় কাজ করতে গিয়ে মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের তাঁতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রত্না বেগম কুমিল্লার মুরাদনগর থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। তাঁর স্বামী সজীব মিয়াও ভৈরবের অন্য একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁতারকান্দি এলাকায় আফরিন সুলতানার পলিথিনের কাঁচামাল তৈরির কারখানাটি বর্তমানে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ইয়াকুব আলম ছিদ্দিকীর ছেলে গোলাম ইশতিয়াক ইউনিক পরিচালনা করছেন।

গোলাম ইশতিয়াক ইউনিক ২০২৪ সালে পটপরিবর্তনের পর আফরিন সুলতানার কাছ থেকে কারখানাটি ভাড়া নেন। আফরিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর ৬ নম্বর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তাঁতারকান্দি গ্রামের বাসিন্দা মো. ধন মিয়ার মেয়ে। পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকাতেও আফরিন সুলতানার আরেকটি পলিথিন কারখানা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। স্থানীয়রা কারখানাটির নিরাপত্তাব্যবস্থা, বৈধতা এবং শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবিও জানিয়েছেন তাঁরা।

তবে গোলাম ইশতিয়াক ইউনিক বলেন, কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তাঁর।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। নিহত নারীর বাড়ি দূরে হওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা অভিযোগ দেওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীসহ দুই ভাই নিহত, আহত ৩
জাতীয়

হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীসহ দুই ভাই নিহত, আহত ৩

চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুসার দোকা…

পঞ্চগড়ের নারায়ণপুরে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, নজরদারিতে ১৩ কিলোমিটার সীমান্ত
জাতীয়

পঞ্চগড়ের নারায়ণপুরে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, নজরদারিতে ১৩ কিলোমিটার সীমান্ত

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বি…

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়ল
জাতীয়

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়ল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।…

নান্দাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, শিশুসহ আহত ৭
জাতীয়

নান্দাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, শিশুসহ আহত ৭

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ অ…